মালদা

বৈষ্ণবনগরে ডিউটি করাকালীন পথ দুর্ঘটনায় মৃত্যু এক পুলিশ অফিসারের

ডিউটি করার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু এক পুলিশ অফিসারের। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার ১৭ মাইল টোল প্লাজা এলাকায়।

    জানা গেছে, মৃত ওই পুলিশ কর্মীর নাম রাম দাস কুমার। বাড়ি মালদার পুখুরিয়া থানার আড়ায় ডাঙ্গা এলাকায়। এর আগে কোচবিহারে কর্মরত ছিলেন তিনি। গত তিন মাস হল তিনি বৈষ্ণবনগর থানার এস.আই হিসাবে কাজে যোগ দেন। রবিবার রাতে বৈষ্ণবনগর থানার ১৭ মাইল টোল প্লাজা এলাকায় নাকা চেকিং এর ডিউটিতে ছিলেন। ঠিক সেই সময় রাত প্রায় ২টা নাগাদ ফারাক্কা গামী একটি লড়ি তাকে ধাক্কা মারে। এরপর অন্যান্য পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। রাতেই তাকে কলকাতা রেফার করা হয়। কলকাতা যাওয়ার পথে বর্ধমানের কাছে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। সোমবার সকালে ওই পুলিশ কর্মীর মৃতদেহ থানায় নিয়ে আসা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে তার শান্তি কামনায় শোক প্রকাশ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zjbtgYiD7kY